![]() |
|---|
আমি আগে কখনো কল্পনা করতে পারি নাই যে জঙ্গলের ভিতরে এত সুন্দর ফুল ফুটবে আজ সকালে ঘুম থেকে উঠে যখন একটি পাহাড়ের গোল দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম দুইটি বেগুন রঙের ফুল খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে আশেপাশের আর কোন ফুল আমি দেখতে পাই নাই সবুজ ঘাসের ভিতরে এর ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছিল।










সবুজ ঘাসের ভেতরে বেগুনি রঙের এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল বিশেষ করে অন্যান্য ফুলের তুলনায় এই ফুলগুলো একটু ভিন্ন রকম এটা দেখতে ছোট ঘন্টার মত অথবা মাইকের মত ফুলের সামনের অংশ অনেক প্রশস্ত এবং পিছনের অংশটা সরল লম্বাটে।
এই গাছগুলো অনেকটা লতার মত দেখতে হয় মাটি থেকে খুব বেশি উচ্চ হয় না জঙ্গলে ফুল বলে সবাই অবহেলা করে। তবে এদিকে সুন্দর একটি আকৃতি রয়েছে এবং ফুলের সৌন্দর্য রয়েছে সেটা হয়তোবা মানুষ কাছ থেকে না দেখলে বুঝতে পারবেনা।
আমি এই ফটোগ্রাফি গুলো খুব কাছ থেকেই করেছি যার কারণে আরো সুন্দর হয়েছে সকালের রোদের আদ্রতা খুব বেশি ছিল না তাই আমার ফোনের লাইটিং বাড়িয়ে ছবিগুলো সুন্দর করার চেষ্টা করেছি ছবি তোলার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দেখছিলাম যে কোন সাইট থেকে ছবি সুন্দর হয়।
যাই হোক আমার দেখা জঙ্গলেফোটা অসম্ভব সুন্দর ফুল আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি এর ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
| Link to original | community |
|---|---|
| Link | https://www.inaturalist.org/observations/369875509 |
| Latitude macrostrat Map | https://macrostrat.org/map/loc/101.5379279297/3.3084323397/#z=8 |
Curated.

Please take a moment to vote on the ecency proposal. Your vote means a lot to us.
https://ecency.com/proposals/379%0A%0A
Thank you so much for supporting me.