Scenes of worshippers and the surroundings of a mosque in Malaysia on Friday.

বিসমিল্লাহির রহমানির রহিম,
হ্যালো, আমার প্রিয় বন্ধুরা,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি মালয়েশিয়ার আরো একটি মসজিদের দৃশ্য উপস্থাপনা করব।

8803.jpg

এই মসজিদটি হল মালয়েশিয়ার rawang ডিস্ট্রিক্ট এ অবস্থিত এখানে শত শত মানুষ উপশহালায় উপস্থিত হয় শুক্রবার দিন আর আমরা এই দিনটা জুম্মার দিন বলেই চিনে থাকি। এই মসজিদের ভিতরে যে জায়গায় রয়েছে তার চাইতে ও বেশি বাহিরে জায়গা রয়েছে মানুষের বসার জন্য নামাজ আদায় করার জন্য।

8611.jpg

8609.jpg

এই মসজিদটি একেবারে গ্রামের ভিতরে তাই খোলামেলা পরিবেশে এখানকার মুসল্লিরা নামাজ আদায় করে যেহেতু শুক্রবার ছিল তাই মানুষের সমাগম অনেক বেশি ছিল বিশেষ করে নামাজ শেষে যখন একসাথে মসজিদ থেকে বের হয় তখন আরো বেশি ভালো লাগে মানুষের আদব-কায়দা দেখে যাই হোক এখন আমি এই মসজিদের বর্ণনা দিব।

8597.jpg

8581.jpg

এই মসজিদের ভিতরে তেমন বেশি কারুকার্য নাই তবে দুই সাইডে খুব সুন্দর করে ডিজাইন করে রয়েছে এর পাশাপাশি এখানকার ফ্লোর গুলো কার্পেট দিয়ে সাজানো। গুগল ম্যাপে পুরনো ছবি রয়েছে তবে এখন মসজিদের ভিতরে সংস্কার করে আরও সুন্দর করেছে।

8594.jpg

8592.jpg

বাহিরে সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে এর পাশাপাশি খোলামেলা পরিবেশে সিলিং ফ্যান দেওয়া রয়েছে যাতে করে গরম অনুভব না হয় মালয়েশিয়াই গরম একটু বেশি অন্যান্য দেশের তুলনায়।

8602.jpg

8607.jpg

এখন আমি আপনাদেরকে দেখাবো মসজিদের বাহিরে যেখানে ওযু করার জন্য পানি রাখা হয় এর পাশাপাশি ছোট ছোট ক্যাপ লাগানো আছে এগুলো ব্যবহার করে মুসল্লিরা ওযু করে।

8598.jpg

8599.jpg

এছাড়াও খাওয়ার জন্য আলাদা জায়গা করে দেওয়া রয়েছে প্রতি শুক্রবার দুপুরে হালকা খাওয়া-দাওয়া আয়োজন থাকে মুসল্লিদের জন্য আর সে জায়গাটিও অনেক সুন্দর করে রেখেছে।

8605.jpg

8608.jpg

মসজিদের বাহিরে বের হওয়ার জন্য দুই টি গেট দেওয়া রয়েছে সামনে এবং পেছন থেকেই মানুষ এই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে মসজিদের গেটগুলো একেবারে সাধারণ গেটের মতোই করা হয়েছে যেহেতু এটি গ্রামের একটি মসজিদ।

8603.jpg

মসজিদের সামনে সাইটে খুব বেশি কারুকার্য নাই সাদা রং করা একেবারেই সিম্পল ভাবে সাজানো হয়েছে এই মসজিদটি দুই সাইডে ই ন্যাচারাল পরিবেশ গাছপালা রয়েছে। আশেপাশের ন্যাচারাল পরিবেশগুলো অনেক সুন্দর।

8604.jpg

8606.jpg

তো বন্ধুরা গত একটি আর্টিকেলে আমি পোস্ট পিন করতে পারি নাই অনেক চেষ্টা করেও তবে আশা করা যায় এই পোস্টটি পিন হবে আমি লোকেশন চেক করে নিয়ে তারপর আমার নিজের ভাষায় লেখা প্রকাশ করছি।

আমি একটা জিনিস বিশ্বাস করি যে মাতৃভাষার লেখার মাধ্যমে যেটা অনেক সুন্দর হয় তাই আমি সব সময় আমার নিজের ভাষায় লেখার চেষ্টা করি মাঝেমধ্যে আমার নিজের ভাষায় লিখে আবার ইংরেজিতে ট্রান্সলেট করে পোস্ট করি তবে আমার বেশি ভালো লাগে আমার নিজের ভাষায় লিখতে।

DeviceName
Androidhonor x9d
LocationMalaysia Rawang, Selangor 🇲🇾🇲🇾
Short by@mdsahin111
My name is Md Sahin. I am a Bangladeshi born from village Educational qualification SSC pass. My mother tongue Bengali . current work place in Malaysia. I like nature photography very much.

Thank you very much for visiting my writing.

8578.jpg
Italic

0.00350733 BEE
1 comments
Congratulations, your post has been added to The WorldMapPin Map! 🎉



You can check out this post and your own profile on the map. Be part of the Worldmappin Community and join our Discord Channel to get in touch with other travelers, ask questions or just be updated on our latest features.
0.00000000 BEE

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ভেরিফাই করার জন্য আজ আমি অনেক খুশি এখানে আর্টিকেল লিখতে পেরে।

0.00000000 BEE